শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে অংশ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বুধবার (২০ মে)  যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। 

ট্রাম্প দাবি করেন, তিনি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয়।

advertisement

তিনি বলেন, ‘এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে  গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।’

তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।  ১৯৯৬ সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।

advertisement

ইরান যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।’

এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘আরও বড় ধরনের হামলা’ চালানোর কথা ভাবছেন। তার দুই দিন আগে তিনি জানান, যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।

advertisement

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইল তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আর আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে।’

তথ্যসূত্র: ইউএসএ টুডে

  • সর্বশেষ