শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ৪ ক্রু

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুইটি যুদ্ধবিমান মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে থাকা চার ক্রুই নিরাপদে প্যারাশুটের মাধ্যমে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। 

advertisement

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানান, আকাশে প্রদর্শনীর সময় দুইটি EA-18G গ্রাউলার যুদ্ধবিমান সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বিমানের চারজন ক্রুই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে ঘাঁটিটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাকি কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।

advertisement

মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনায় জড়িত বিমানকর্মীরা স্থিতিশীল অবস্থায় আছেন। দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করায় দর্শনার্থীদের ধন্যবাদ।’

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত EA-18G গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার (৫০.৩ মিলিয়ন পাউন্ড)।

advertisement

আয়োজক প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ঘাঁটির মাটিতে থাকা কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।’

 

  • সর্বশেষ