শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে ঝড়ে শতাধিক মানুষের মৃত্যু

উত্তর প্রদেশে ঝড়ের মধ্যে টিনের কাঠামো আকড়ে রাখা এক ব্যক্তি উড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার হন তিনি। ছবি: ভিডিও থেকে নেওয়া
ভারতের উত্তর প্রদেশে বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ শক্তিশালী ঝড়ে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। রাজ্যের উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই কথা জানিয়েছে।

বুধবারের এই শক্তিশালী ঝড়ে প্রাণহানির পাশাপাশি ৫৯ জন আহত হয়েছেন। সেই সঙ্গে অন্তত ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৪ ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন।

রাজ্যের ত্রাণ কমিশনার হৃষিকেশ ভাস্কর যশোদের কার্যালয় থেকে জানানো হয়, কয়েকটি জেলা মিলিয়ে অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হিন্দু তীর্থস্থান প্রয়াগরাজ ও এর আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্যের সোনভদ্র জেলার কয়লাসমৃদ্ধ শিল্পশহর ওবরার বাসিন্দা অশোক রায় বলেন, আমরা যে এলাকায় বাস করি, সেখানে প্রায় আধঘণ্টা ধরে আকাশ একেবারে কালো হয়ে ছিল। প্রবল বাতাসে রাস্তায় থাকা বিলবোর্ড, সাইনবোর্ড এবং মাটি থেকে কয়লার পুরু ধুলো বাতাসে উড়ছিল।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়া গাছ ও বিলবোর্ডগুলো রাস্তার গাড়ির ওপর আছড়ে পড়ে। সড়কের পাশের ছোট দোকানপাট বাতাসের তোড়ে উড়ে যায়।

বেরেলি জেলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বাতাসের তোড়ে উড়ে যাওয়া একটি টিনের কাঠামোকে আঁকড়ে ধরেছিলেন এক ব্যক্তি। প্রবল বাতাসে ওই ব্যক্তিসহ পুরো কাঠামোটি শূন্যে উড়ে যায়। টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, ওই ব্যক্তি আহত হলেও শেষ পর্যন্ত বেঁচে গেছেন।

রাজ্যের এক ত্রাণ কর্মকর্তা রয়টার্সকে জানান, উপড়ে পড়া গাছ এবং ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়