শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শি জিনপিংকে ‘মহান নেতা’ আখ্যা ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শি’কে ‘মহান নেতা’ উল্লেখ করে তার প্রশংসা করেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি আলোচনার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

বৈঠকের শুরুতে চীনের পক্ষ থেকে দেওয়া অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, এটি ছিল এমন এক সম্মান, যা খুব কম মানুষই কখনও পেয়েছে। বিশেষ করে আমি শিশুদের দেখে মুগ্ধ হয়েছি। তারা ছিল আনন্দিত, সুন্দর। সামরিক আয়োজন তো ছিলই, তবে সেই শিশুরা অসাধারণ ছিল এবং তারা অনেক কিছুই প্রতিনিধিত্ব করে।

এরপর ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, আপনি একজন মহান নেতা। আমি সবাইকেই এটা বলি। অনেক সময় মানুষ আমাকে এটা বলতে পছন্দ করে না; কিন্তু আমি তবুও বলি, কারণ এটা সত্য। আমি শুধু সত্যটাই বলি।

এ সময় সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ীরা এসেছেন। আমরা বিশ্বের শীর্ষ ৩০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং প্রত্যেকেই রাজি হয়েছেন। আমি শুধু সেরাদেরই চেয়েছিলাম। তারা আজ এখানে এসেছে আপনাকে এবং চীনকে সম্মান জানাতে। তারা বাণিজ্য ও ব্যবসা করতে আগ্রহী। আর এটি হবে পুরোপুরি পারস্পরিক সুবিধার ভিত্তিতে।

ট্রাম্প বুধবার (১৩ মে) থেকে আগামীকাল শুক্রবার (১৫ মে) পর্যন্ত চীন সফর করছেন ট্রাম্প। এটি দেশটিতে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এবং ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। মূলত এপ্রিল মাসে সফরটি হওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অনুরোধে তা পিছিয়ে যায়।

এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও সি জিনপিংয়ের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে দুই দেশ চলমান শুল্কযুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়।

এবারের আলোচনায় যুক্তরাষ্ট্র চীনের বিরল খনিজ রপ্তানির ওপর আরোপিত নিয়ন্ত্রণ শিথিল রাখার মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি বিমান, কৃষি ও জ্বালানি খাতে সম্ভাব্য চুক্তি এবং ইরানসহ বৈদেশিক নীতি সংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়