শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০২:৩৯ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেসের চূড়ান্ত সিদ্ধান্ত: কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

দীর্ঘ কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনা ও দফায় দফায় আলোচনার পর অবশেষে কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সাতিসানের নাম ঘোষণা করেছে কংগ্রেস। এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চলা ১০ দিনের অনিশ্চয়তার অবসান ঘটল।

দলীয় সূত্র জানায়, নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই কংগ্রেস হাইকমান্ড এ সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সাতিসানের পাশাপাশি আরও ছিলেন কংগ্রেস সংসদ সদস্য (এমপি) কেসি ভেনুগোপাল এবং জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা।

advertisement

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেস পর্যবেক্ষক মুকুল ওয়াসনিক ও অজয় মাকেন বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের মতামত রাহুল গান্ধীকে জানান। এরপর কংগ্রেসের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সতীশানের সঙ্গে কথা বলেন এবং কেরালার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠক করেন। পরে দলীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এর আগে কংগ্রেস লেজিসলেচার পার্টি (সিএলপি) এক প্রস্তাব পাসের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের পুরো ক্ষমতা দলের হাই কমান্ডের ওপর অর্পণ করেছিল। 

কে এই ভিডি সাতিসান

advertisement

৬১ বছর বয়সী সাতিসানের জন্য এটি যেন বৃত্ত পূরণের মতো একটি মুহূর্ত। সম্প্রতি শেষ হওয়া কেরালা বিধানসভা নির্বাচনে যদি কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সংখ্যাগরিষ্ঠতা না পেত, তবে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এরনাকুলাম জেলার নেত্তুরে জন্মগ্রহণকারী সতীশন থেভারার সেক্রেড হার্ট কলেজে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি ইউনিয়ন এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়াসহ বিভিন্ন ছাত্র সংগঠনে নেতৃত্বের দায়িত্ব পালন করেন। 

১৯৯৬ সালে নিজের প্রথম বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও, ২০০১ সাল থেকে তিনি ক্রমাগত পারাভুর আসন থেকে জয়ী হয়ে আসছেন। নির্বাচনী প্রচারণায় সাতিসান ধর্মনিরপেক্ষতার ওপর জোর দেন এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় ধরনের সাম্প্রদায়িক রাজনীতির বিকল্প হিসেবে ইউডিএফ-কে তুলে ধরেন। এছাড়া তার দেওয়া ‘টিম ইউডিএফ’ স্লোগানটি প্রচারণায় কর্মীদের উজ্জীবিত করতে মূল ভূমিকা পালন করে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং গুরুত্বপূর্ণ উপ-নির্বাচনগুলোতে জোটের ভালো ফলাফলের নেপথ্যে শক্তিশালী সংগঠক হিসেবে সতীশনের বিশেষ অবদান রয়েছে।

advertisement

এবারের কেরালা বিধানসভা নির্বাচনে টানা এক দশকের বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) শাসনের অবসান ঘটিয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। ১৪০ আসনের কেরালা বিধানসভায় ১০২টি আসন পেয়ে অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পার করে ইউডিএফ। এর মধ্যে এককভাবে কংগ্রেস জিতেছে ৬৩টি আসনে এবং তাদের সহযোগী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএ) পেয়েছে ২২টি আসন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তার ধর্মদম আসনটি ধরে রাখতে পারলেও তার নেতৃত্বাধীন এলডিএফ জোট মাত্র ৩৫টি আসনে গুটিয়ে গেছে। এর মধ্যে সিপিআইএম ২৬টি এবং সিপিআই ৮টি আসন পেয়েছে। এছাড়া এই নির্বাচনে তিনটি আসন জিতে কেরালায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।  সূত্র: উইয়ন নিউজ

 

  • সর্বশেষ