শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০১:০৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের সুযোগ মসজিদে নববিতে, আবেদনের নিয়ম জানুন

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববিতে হজ উপলক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। মসজিদে নববির ধর্মবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ২০ জিলকদ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ৭ মে এই আহ্বান প্রকাশ করে বলে জানিয়েছে সাউদি প্রেস এজেন্সি।

স্বেচ্ছাসেবকদের জন্য ৬টি প্রধান খাতে কাজের সুযোগ রাখা হয়েছে। এগুলো হলো—

advertisement

ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ
নামাজের কাতার ব্যবস্থাপনা
স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি
অনুবাদ সেবা
মাঠপর্যায়ের সচেতনতামূলক কার্যক্রম
মসজিদে নববিতে আগত দর্শনার্থীদের সাধারণ সেবা
কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন করতে পারবেন সৌদি নাগরিক ও বৈধ ইকামাধারী বাসিন্দারা, যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

আবেদনকারীর সক্রিয় ‘আবশের’ অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ নিবন্ধন প্রক্রিয়া জাতীয় স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্মের সঙ্গে সৌদি জাতীয় পরিচয়পত্র বা ইকামা নম্বরের মাধ্যমে সংযুক্ত।

advertisement

তবে হজ ভিসায় সৌদি আরবে যাওয়া ব্যক্তিরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন না। একইভাবে সৌদি আইডি বা ইকামা ছাড়া বিদেশে অবস্থানরত কেউও আবেদন করতে পারবেন না।

নিবন্ধনের জন্য আবেদনকারীদের https://nvg.gov.sa ওয়েবসাইটে গিয়ে ‘Religious’ ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এরপর মসজিদে নববির ধর্মবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির স্বেচ্ছাসেবক কার্যক্রম খুঁজে আবেদন করা যাবে।

advertisement

 

  • সর্বশেষ