শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ১২:৩৩ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি হামলায় লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বৈরুতে থাকা বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই প্রবাসী নিহত হওয়ার তথ্য জানায় দূতাবাস।

জানা যায়, সোমবার রাতেই নাবাতিয়েহর আরেকটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা হয়, যেখানে বাংলাদেশি অভিবাসীরা থাকতেন। এই হামলার পর আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, ড্রোন হামলায় নিখোঁজ দুজনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা নিহত হন দুই বাংলাদেশি। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ওই দুই বাংলাদেশি হলেন- সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করেছে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস বর্তমানে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শফিকুল ও নাহিদুলের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়