শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ আসনে ৫০০-এর বেশি ভোটে পিছিয়ে মমতা, এগিয়ে শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভবানিপুর আসনে। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ও প্রধান বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী নির্বাচন করেছেন।

সোমবার (৪ মে) ফলাফল ঘোষণা শুরুর পর সারাদিন সেখানে এগিয়ে ছিলেন মমতা। কিন্তু বিকেলের পর উত্তপ্ত পরিস্থিতি হলে সাময়িক সময়ের জন্য ভোট গণনা বন্ধ থাকে।

advertisement

এরপর আবার ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় মমতা পিছিয়ে গেছেন।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ১৬ রাউন্ড গণনা শেষে শুভেন্দুর চেয়ে মমতা ৫৩৮ ভোটে পিছিয়ে রয়েছেন।

advertisement

এখন আরও চার রাউন্ড ভোট গণনা বাকি। এরপরই জানা যাবে সেখানে কে জিতেছেন।

২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরের উপনির্বাচনে তিনি জেতেন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।

advertisement

নন্দ্রিগ্রাম আসনে এবারও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। এরমাধ্যমে তিনি টানা তৃতীয়বার এই আসনে জিতলেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নন্দ্রিগামে ১০ হাজার ২০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু।

মমতা ও শুভেন্দুর মোবাইল ফোন জব্দ করল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গণনার কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।

বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত নামে একটি কেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছ ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন।

সাখাওয়াত কেন্দ্রে প্রবেশ করেছিলেন মমতার ভাইয়ের ছেলে অভিষেক। কিন্তু তিনি সেখানকার প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ