শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট বুধবার, বাংলাদেশ সীমান্তে কঠোর কড়াকড়ি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (২৯ এপ্রিল)। এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের আগে নির্বাচন কর্মীদের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ইভিএম মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে যাচ্ছেন কর্মীরা।

গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোটগ্রহণ হয়। আগামীকাল দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ মানুষ ভোট দেবেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবার আটঘাট বেঁধে ময়দানে নেমেছে। ভোটের দিন অশান্তি এড়াতে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর ২ হাজার ৪০০ কোম্পানিকে মোতায়েন করা হয়েছে।

কমিশন সূত্র জানায়, প্রতিটি বুথ এবং স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার এই পর্বে রাজ্যটির যে সোত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে, সেগুলো হলো- নদিয়া (১৭), উত্তর ২৪ পরগনা (৩৩), দক্ষিণ ২৪ পরগনা (৩১), কলকাতা (১১), হাওড়া (১৬), হুগলি (১৮) এবং পূর্ব বর্ধমান (১৬)।

বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা থেকে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়া রাস্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে এ কড়াকড়ি আরোপ করা হয়। যা কাল ভোটগ্রহণ পর্যন্ত চলবে।

চলাচল সীমিতের বিষয়টি পেট্রাপোল স্থলবন্দরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর।

পিটিআইকে বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলেছেন, ‘উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত এলাকাগুলোতে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষ এবং যানবাহন চলাচলে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা ভো শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।’

এরআগে প্রথম ধাপের নির্বাচনে প্রায় ৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে রাজ্যটিতে সরকার গঠনের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি।

সূত্র: দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়