শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে নতুন হামলার প্রস্তুতি, দুই লক্ষ্য নির্ধারণ ইসরাইলের

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করতে ইসরাইল প্রস্তুত। একটি নিরাপত্তা মূল্যায়ন সভায় তিনি এই কথা বলেছেন।

কাৎজ বলেন, ‘ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। আইডিএফ প্রতিরক্ষা ও আক্রমণ উভয় দিক থেকেই তৈরি এবং লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।’

কাৎজ জানান, এবার হামলা করলে ২টি লক্ষ্য নিয়ে কাজ করবে ইসরাইল। তিনি জানান, ‘ইসরাইল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এই সংকেত পেলে প্রথমে খামেনি বংশের অবশিষ্টদের নির্মূল করা হবে। খামেনিরা ইসরাইলকে ধ্বংস করতে পরিকল্পনা করছে।’ 

কাৎজ আরও বলেন, ‘এ ছাড়া ইরানের কেন্দ্রীয় জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়ে দেশটিকে 'অন্ধকার যুগে ফিরিয়ে দেওয়া' এবং জাতীয় অর্থনৈতিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।’

কাৎজ জানান, এবারের হামলা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘এবারের হামলা হবে আগের চেয়ে আলাদা ও মারাত্মক। ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এ পর্যন্ত যে বিশাল আঘাত পেয়েছে, সে ভয়াবহতাও ছাপিয়ে যাবে এবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ধ্বংসাত্মক আঘাত করা হবে। এই হামলা তাদের ভিত্তি কাঁপিয়ে দেবে এবং ভেঙে ফেলবে।’

  • সর্বশেষ