শিরোনাম
◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৩:৩৮ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অব্যাহত থাকবে অবরোধ

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।

তিনি বলেন, ইরান সরকারের ভেতরে গুরুতর বিভাজন তৈরি হয়েছে, যা অপ্রত্যাশিত নয়। পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে ইরানে সম্ভাব্য হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও জানান, ইরানের নেতৃত্বকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপনের সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের ওপর অবরোধ অব্যাহত রাখতে এবং সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে—যেভাবেই পরিস্থিতির অগ্রগতি হোক না কেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়