শিরোনাম
◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১২:১৭ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে প্রতিশ্রুতির ফাঁদে ফেলা হয়েছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় এখনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া বক্তব্যে ল্যাভরভ বলেন, চলমান আলোচনায় হুমকি ও প্রতিশ্রুতি থাকলেও নির্দিষ্ট কোনো ফলাফল বা বাস্তব চুক্তির ইঙ্গিত নেই।

তিনি উল্লেখ করেন, ইরান মনে করে তারা আগেও প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে। বিশেষ করে ২০১৫ সালের যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই চুক্তিটি বারাক ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত হয়েছিল। যার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার দিকে ইঙ্গিত দেন তিনি।

ল্যাভরভ আরও বলেন, পাকিস্তানে সম্ভাব্য নতুন আলোচনার পরিস্থিতিও রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার মতে, বর্তমান পরিস্থিতি খুবই অনিশ্চিত এবং ২৪ ঘণ্টার মধ্যে ১০ বার পরিবর্তন হতে পারে।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার ফলাফল ২০১৫ সালের মতো কোনো চুক্তিতে পৌঁছায়, তাহলে সেটিও একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়