শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৪০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তীর্থস্থান ঋষিকেশে সানিউর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় থাকা এই ব্লগার দীর্ঘদিন ধরে সাধুর পরিচয় নিয়ে অবৈধভাবে বসবাস করছিলেন দেশটিতে।

সোমবার (২০ এপ্রিল) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

advertisement

প্রতিবেদন অনুযায়ী, ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা এলাকার পুলিশ সানিউর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করে। তিনি নিজেকে ‘সত্যনিষ্ঠা আর্য’ বলে পরিচয় দিতেন এবং ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ভক্তদের প্রভাবিত করতেন। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

তদন্তে জানা যায়, এই সানিউর রহমান ওরফে সত্যসাধু বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ২০১৬ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তখন থেকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন। পরিচয় লুকাতে তিনি নাম বদলে ‘সত্যনিষ্ঠা আর্য’ রাখেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করেন।

advertisement

জানা যায়, তিনি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও দার্শনিক বক্তৃতা দিতেন। ঋষিকেশ ও লক্ষ্মণ ঝুলা এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল এবং অনেকের সঙ্গে তার পরিচয় ছিল। 

সম্প্রতি তিনি লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে যান। সেখানে নিয়মিত পুলিশ চেকিংয়ের সময় তাকে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়।

advertisement

পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন ২০২৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। তার কার্যক্রম ও যোগাযোগের বিস্তার জানতে তদন্ত চলছে।

সানিউর রহমান ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় একজন ব্লগার ছিলেন। তবে, ২০১৬ সালের দিকে তিনি ভারতে পাড়ি জমান। সেখানে পরিচয় বদলে উগ্র হিন্দুত্ববাদীতে পরিণত হন। গত বছর বড়দিনের সময় স্থানীয় একটি চার্চে গিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে বাধা দিয়ে আলোচনায় আসেন তিনি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ