শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে হস্তান্তর করবে না ইরান

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনোভাবেই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে না—এমন দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।

তিনি জানান, অতীত বা বর্তমান কোনো আলোচনায়ই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। ইরান তাদের পারমাণবিক অর্জন দেশের ভেতরেই সংরক্ষণ করবে বলে তিনি স্পষ্ট করেন।

ইসমাইল বাঘাই বলেন, দেশের মাটির মতোই ইউরেনিয়ামও তাদের কাছে মূল্যবান ও গুরুত্বপূর্ণ। তিনি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাবও নাকচ করে দেন এবং এটিকে জাতীয় মর্যাদা ও সম্পদের সঙ্গে তুলনা করেন। তার মতে, এই সম্পদ রক্ষা করা নাগরিকদের জীবনের মতোই গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিনের দেশীয় বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল। পারমাণবিক জ্ঞান সম্পূর্ণভাবে ইরানিদের নিজস্ব অর্জন বলেও দাবি করেন তিনি।

বাঘাইয়ের মতে, যদি এই প্রযুক্তি তেমন গুরুত্বপূর্ণ না হতো, তবে প্রতিপক্ষরা এটিকে সীমিত করার জন্য এত চাপ সৃষ্টি করত না। তিনি জানান, ইরান ভবিষ্যতেও তাদের পারমাণবিক সক্ষমতা বজায় রাখবে এবং এ বিষয়ে কোনো আপস করবে না।

  • সর্বশেষ