শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বা‌ণিজ্যিক জাহা‌জে গু‌লি চালা‌নোর প্রতি‌শোধ ইরান শিগগিরই নেবে

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র রোববার রাতে মার্কিন নৌবাহিনীর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। তাদের কিছু মেরিন সেনা জাহাজের ডেকে প্রবেশ করে সামুদ্রিক জলদস্যুর ভূমিকা পালন করেছে, যার ফলে জাহাজটির ন্যাভিগেশন ব্যবস্থা অচল হয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি আরও বলেন, “আমরা সতর্ক করে দিচ্ছি যে, ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে ও প্রতিশোধ নেবে। --- পার্সটু‌ডে

বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির দাবিদার মার্কিন বাহিনী এখন জলদস্যুদের নেতায় পরিণত হয়েছে! কয়েক ঘণ্টা আগে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ওমান উপসাগরে চীন থেকে ইরানগামী 'তুসকা' নামের একটি ইরানি কনটেইনার জাহাজে হামলা চালায়।

এই হামলার পর ইরানি বাহিনীও ড্রোন ব্যবহার করে কিছু মার্কিন সামরিক জাহাজের দিকে হামলা চালায়। এরপর ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী এই জাহাজটি জব্দ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় ইরানও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় এবং ইরান জানিয়েছে- অনুমতি ছাড়া যেকোনো জাহাজ বা তেলবাহী জাহাজ চলাচল করতে চাইলে ইরানি বাহিনী এজন্য শাস্তি দেবে।

  • সর্বশেষ