শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হুঁশিয়ারি: বৈধ অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা নেই ট্রাম্পের

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের বৈধ পারমাণবিক অধিকার অস্বীকার করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। 

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ দীর্ঘায়িত করার কোনো 'চেষ্টা' করছে না বরং কেবলমাত্র আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে।

পেজেশকিয়ান বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি ইরানের কোনো 'অপরাধের কথা' উল্লেখ করেন না। তাহলে তিনি কে, যিনি একটি জাতিকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করবেন?'

তিনি আরও বলেন, 'ইরান যুদ্ধ বিস্তার করতে চায় না এবং সংঘাত শুরুও করেনি, ভবিষ্যতেও করবেও না। আমরা কোনো দেশের ওপর হামলা করিনি এবং বর্তমান পরিস্থিতিতে কারও ওপর হামলার কোনো ইচ্ছাও নেই। আমরা কেবল বৈধ আত্মরক্ষার জন্য প্রতিরোধ করছি।'

 

  • সর্বশেষ