শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:০৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান সংঘাতে ইসরায়েলের খরচ আকাশছোঁয়া, ছাড়াল ১১৫০ কোটি ডলার

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ১৫০ কোটি ডলার) ব্যয় হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক এক হিসাবে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটিতে। যার মধ্যে রয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ক্ষতি এবং রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি। এর অনেক প্রভাবই ভবিষ্যতে আরও স্পষ্টভাবে ফুটে উঠবে।

ব্যয়ের একটি বড় অংশই গেছে সামরিক ও প্রতিরক্ষা খাতে। আইডিএফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার জন্য আনুমানিক ২২ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটের অংশ হিসেবে এই অর্থ ইতোমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেটে যোগ করা হয়েছে।

এ ছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষতি, ব্যবসায়িক উৎপাদন হ্রাস এবং কর্মীদের বেতনহীন ছুটির কারণে ক্ষতিপূরণ পরিকল্পনা বাবদ সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১২ বিলিয়ন শেকেল। বাকি ১ বিলিয়ন শেকেল ব্যয় হচ্ছে বেসামরিক খাতে, যার মধ্যে রয়েছে হাসপাতালের কার্যক্রম পরিচালনা, জরুরি প্রতিক্রিয়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের খরচ।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, অর্থ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা এবং দেশের অর্থনীতির দায়িত্বশীল ব্যবস্থাপনা এই বড় ধরনের অভিযানিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়