শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ১২:২৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর আবার হামলা চালানো হবে। সেজন্য যুদ্ধজাহাজগুলোতে ‘সবচেয়ে উন্নত মানের গোলাবারুদ’ পুনরায় লোড করা হচ্ছে।

শুক্রবার নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। গত ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার পরই এই মন্তব্য করলেন ট্রাম্প। পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনায় জেডি ভ্যান্সের সঙ্গী হবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

আলোচনা সফল হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই জানতে পারব। খুব শিগগিরই জানা যাবে।’ ট্রাম্প বলেন, ‘আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। আমরা জাহাজগুলোতে সবচেয়ে উন্নত গোলাবারুদ, সর্বাধুনিক অস্ত্র লোড করছি। আমরা জাহাজগুলোতে এমন অস্ত্র তুলছি, যা আগের থেকেও উচ্চমানের। যদি কোনও চুক্তি না হয়, তাহলে আমরা এগুলো ব্যবহার করব। অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করব।’

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘আমরা এমন লোকদের সঙ্গে আলোচনা করছি, যারা সত্য বলছে কিনা আমরা নিশ্চিত নই। সামনা-সামনি তারা বলে যে সব পারমাণবিক অস্ত্র তারা সরিয়ে ফেলছে, সব শেষ। কিন্তু পরে গণমাধ্যমে গিয়ে বলে, না, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই। তাই আমরা দেখব।’

উল্লেখ্য, আগামীকাল শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ লিখেছেন, আলোচনা শুরুর আগে পূর্বনির্ধারিত দুটি সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর সেগুলো হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের আটকে রাখা সম্পদ অবমুক্ত করা।

 

  • সর্বশেষ