শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির নির্বাচনী ইশতেহারে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা

পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতে বিজেপি যদি সরকার গঠন করে, তাহলে তারা অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে। আসন্ন নির্বাচন ঘিরে বিজেপির নির্বাচনী ইশতেহারে এ কথা তুলে ধরেছে দলটি। তারা বলেছে, এই ব্যবস্থা হবে জাতীয় নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে।

শুক্রবার (১০ এপ্রিল) বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। এই ইশতেহারের নাম দেন বিজেপির সংকল্প পত্র।

advertisement

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সব সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ বা এক তৃতীয়াংশ চাকরি সংরক্ষিত করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি। এছাড়াও নারীদের জন্য মাসিক ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করার কথা বলা হয়েছে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন বলে ঘোষণা করেছে দলটি।

বিজেপি ক্ষমতায় এলে তারা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদেরও কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তাদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার কথাও বলেছে।

advertisement

পশ্চিমবঙ্গে ভোট হবে আগামী ২৩শে ও ২৯শে এপ্রিল। বিজেপি যদি এই নির্বাচনে জিততে পারে তাহলে তারা প্রথমবারের জন্য এই রাজ্যে ক্ষমতা দখল করবে।

 

advertisement

 

  • সর্বশেষ