শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে ক্ষোভ, অপসারণের দাবি বাড়ছে যুক্তরাষ্ট্রে

মার্কিন কংগ্রেসে ৭০ জনেরও বেশি ডেমোক্রাট সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি তুলেছেন। ইরানকে ঘিরে তার কঠোর হুমকি ও সামরিক পদক্ষেপের সমালোচনা করে তারা এই আহ্বান জানাচ্ছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা আগে ইরানকে সতর্ক করে বলেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে ‘পুরো সভ্যতা ধ্বংস’ হয়ে যেতে পারে। ট্রাম্পের এই মন্তব্যে ডেমোক্রাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে ‘গণহত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ তুলেছেন।

ট্রাম্পকে অভিশংসন বা ২৫তম অ্যামেন্ডমেন্ট ব্যবহার করে প্রেসিডেন্সি ক্ষমতা থেকে সরানোর দাবি জোরদার করেছেন ডেমোক্রাট সদস্যরা। তবে বর্তমানে তাদের কাছে এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত ভোট নেই।

ডেলওয়ারের প্রতিনিধি সারা ম্যাকব্রিড বলেন, একজন প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের হুমকি দেওয়ার অনুমতি দেওয়া যায় না। ট্রাম্পকে ‘কমান্ডার-ইন-চিফ হওয়ার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিম।

মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদার ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কানেকটিকাটের প্রতিনিধি জন লারসন এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দাখিল করেছেন।

বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে ট্রাম্পকে অপসারণ করা কঠিন হলেও, ডেমোক্রাটরা আশা করছেন ভবিষ্যৎ মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা বিষয়টি আবার জোরালোভাবে তুলবেন। সূত্র: দ্য হিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়