শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলায় গিয়ে মারধরের শিকার ইসরাইলি পাইলট

ইরানে হামলা চালাতে এসে ইরানি জনগণের মারধরের শিকার হয়েছেন ইসরাইলের একজন পাইলট দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

তবে ফ্যাক্টচেকিং নিয়ে কাজ করা বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ছড়িয়ে পড়া ওই ভিডিওটি সঠিক নয়।  এটি মূলত গত ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মিনিয়াপোলিস সিটি হলের সামনে সংঘটিত একটি বিক্ষোভ ও পালটা বিক্ষোভের সময়কার ভিডিও। 

advertisement

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টেফানি কিথের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।  ওই পোস্টে তিনি উল্লেখ করেন, মিনিয়াপোলিস সিটি হলে নিজের আয়োজিত ছোট একটি বিক্ষোভ থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ডানপন্থি ইনফ্লুয়েন্সার জেক ল্যাং মাথায় লাথি খেয়েছেন।

একই প্রেক্ষাপটে ১৮ জানুয়ারিতে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ছবির সঙ্গেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল দেখা যায়।  

advertisement

প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি মিনিয়াপোলিস সিটি হলের সামনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের সমর্থনে ডানপন্থি ইনফ্লুয়েন্সার জেক ল্যাং একটি ছোট বিক্ষোভ আয়োজন করেন। তবে শতশত পালটা বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে তার দলকে তাড়িয়ে দেয়। এ সময় ল্যাং ঘটনাস্থল ছাড়ার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন। 

মিনিয়াপোলিস সিটি হল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অবস্থিত।

advertisement

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইরানি জনগণ কর্তৃক ইসরাইলের কোনো পাইলটকে মারধরের দাবির পক্ষে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ