শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বাস–লরির সংঘর্ষে ১২ জনের প্রাণহানি

ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম জেলায় আজ বৃহস্পতিবার ভোরে একটি বাসের সঙ্গে টিপার লরির (ডাম্প ট্রাকের মতো দেখতে) সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল যে—এই ঘটনায় আট জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন। পরে তারা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানায়।

প্রতিবেদন অনুযায়ী, মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘অন্তত আট জন জীবন্ত দগ্ধ হয়েছেন এবং এ পর্যন্ত প্রায় ১৮ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহের চেষ্টা চলছে।’

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে যখন হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরেই জীবন্ত দগ্ধ হন।

জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সংঘর্ষে যাত্রীদের জীবন্ত দগ্ধ হওয়ার খবরে তিনি দুঃখ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং আহতদের চিকিৎসার বিষয়টি পর্যালোচনা করেছেন। তিনি কর্মকর্তাদের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে আইটি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, টিপার লরি ও প্রাইভেট বাসের সংঘর্ষে এত মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। লোকেশ জানান, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যেই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবরকমে দাঁড়াবে। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং যারা প্রিয়জন হারিয়েছেন সেই পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়