শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনি আমাকে মারার আগেই তাকে হত্যা করেছি : ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সে (খামেনি) আমাকে মারার আগেই আমি তাকে মেরেছি।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেছেন, ইরান দুইবার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।

তার এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে ইরান-সংশ্লিষ্ট একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকেই তিনি ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এদিকে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সিও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

খামেনির মৃত্যুতে ইরানে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র : ইরান ইন্টারন্যাশনাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়