শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ঘুষ নেওয়ার সময় খনি বিভাগের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ভিজিল্যান্স বিভাগ। এরপর ওই কর্মকর্তার বাড়িতে চালানো হয় অভিযান। তল্লাশি চালিয়ে মেলে আলমারি ভর্তি টাকা ও স্বর্ণালঙ্কার। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। 

advertisement

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আটক ওই কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত।

দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিশেষ করে, কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার একের পর এক অভিযোগ সামনে আসতে থাকলে তার ওপর নজরদারই শুরু করে রাজ্য ভিজিল্যান্স বিভাগ। এরই ধারাবাহিকতায় এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মঙ্গলবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

advertisement

গ্রেপ্তারের পর তার তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে তার ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। 

দেবব্রত মোহান্তির কাছে আরও নগদ অর্থ লুকোনো থাকতে পারে বলে ধারণা করছে তদন্ত কমিটি।

advertisement

 

 

  • সর্বশেষ