শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সিদ্ধান্তে বাতিল হলো ওবামা আমলের আইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের একটি সিদ্ধান্ত বাতিল করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিন হাউজ গ্যাসকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সেই নীতি বাতিল করে দিয়েছেন। এর ফলে গাড়ির দাম কমবে বলে তিনি আশা করছেন।

গ্রিনহাউজ গ্যাস কী?

গ্রিনহাউজ হলো বায়ুমণ্ডলে থাকা এমন কিছু গ্যাস, যেগুলো সূর্যের তাপ শোষণ করে পৃথিবীর চারপাশে আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়।। পরিবেশ উষ্ণ হতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলে গ্রিনহাউজ অ্যাফেক্ট। 

বিশেষজ্ঞরা বলেন, স্বাভাবিক মাত্রায় গ্রিনহাউজ প্রভাব পৃথিবীর জন্য উপকারী। কিন্তু শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, গাছ কেটে ফেলা, কয়লা-পেট্রোল পোড়ানোর ফলে এই গ্যাসগুলোর পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। 

এর ফলেই ঘটছে বিশ্ব উষ্ণায়ন। এর মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেয় ওবামা প্রশাসন। এর নাম ছিল ‘এনডেঞ্জারমেন্ট ফাইন্ডিং’। এতে বিভিন্ন ধরনের গ্রিনহাউজ গ্যাসকে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। কার্বন নিঃসারণ কমাতে এই সিদ্ধান্তকে ভিত্তি করেই পদক্ষেপ নিতে শুরু করে প্রশাসন। গাড়ি থেকে বিপুল কার্বন নিঃসারণ কমাতে অটো মোবাইল ইন্ডাস্ট্রিকেও একাধিক কড়া বিধিনিষেধের আওতায় নিয়ে আসা হয়।

ওবামা প্রশাসনের সেই সিদ্ধান্তই তুলে নিয়েছেন ট্রাম্প। এই ঘটনাকে ‘আমেরিকার ইতিহাসে সরকারি নিয়ম শিথিল করার সবচেয়ে বড় ঘটনা’ আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। 

আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘এটা ছিল ওবামা যুগের ভয়াবহ সিদ্ধান্ত। এর ফলে গাড়ি শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। গাড়ির দাম বেড়ে গেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ওবামা নিজে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমেরিকার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা হচ্ছে। জীবাশ্ব জ্বালানি শিল্পকে জনপ্রিয় করতেই এই সিদ্ধান্ত।’ —রয়টার্স ও বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়