শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর ও অস্বাভাবিক এক তথ্য। এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটারকে। নির্বাচন কমিশনের মতে, বাস্তব ও বৈজ্ঞানিকভাবে এমন ঘটনা অসম্ভব।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এই গরমিল ধরা পড়ে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানায়, বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক জন ভোটারের সঙ্গে শত শত ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে।

শুধু বীরভূম নয়, রাজ্যের একাধিক জেলায় একই ধরনের অসঙ্গতির তথ্য মিলেছে। হাওড়ার সাঁকরাইলে এক জনকে অভিভাবক হিসেবে দেখানো হয়েছে ৩১০ জন ভোটারের ক্ষেত্রে। মুর্শিদাবাদে ১৯৯, দার্জিলিঙে ১৫২, জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ এবং আসানসোলে ১৭০ জন ভোটার একই ব্যক্তিকে নিজেদের অভিভাবক হিসেবে নথিভুক্ত করেছেন।

নির্বাচন কমিশনের ভাষায়, এসব তথ্য ভোটার তালিকায় বড় ধরনের তথ্যগত ও যুক্তিগত ত্রুটির ইঙ্গিত দেয়। এ কারণে ছয় জন বা তার বেশি সন্তানের সঙ্গে যুক্ত ভোটারদের নোটিস দিয়ে শুনানিতে ডাকা হয়েছে।

এই ইস্যুতেই পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী বুধবার মামলার শুনানি হওয়ার কথা। কমিশনের হলফনামার পর ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: বাংলা ভিশন

  • সর্বশেষ