শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্টের কার্যালয় দেশটির সাম্প্রতিক ঘটনায় নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মোট ২৯৮৫ জনের নাম, পিতার নাম ও জাতীয় পরিচয় নম্বরের শেষ কয়েকটি সংখ্যা উল্লেখ করা হয়েছে।

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, "সাম্প্রতিক অশান্তিতে মোট নিহতের সংখ্যা ৩১১৭ জন। তবে এখনও ১৩২ জনের তথ্য যাচাই ও নিশ্চিত করা বাকি রয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তির পরিচয় এখনও অজানা এবং কিছু ক্ষেত্রে জাতীয় পরিচয় নম্বর নিবন্ধন ব্যবস্থার সাথে মেলেনি। সংশোধন সাপেক্ষে শিগগিরই তাদের নামও প্রকাশ করা হবে। --- পার্সটু‌ডে

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ এবং নিহতরা শুধু সংখ্যা নয়, প্রত্যেকে ছিলেন একটি পরিবার ও সামাজিক বন্ধনের কেন্দ্রবিন্দু। তাদের স্মরণে এবং পরিবারবর্গের দুঃখে সমবেদনা জানানো হয়েছে।

প্রেসিডেন্ট কার্যালয় একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করারও ঘোষণা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই প্ল্যাটফর্মের ঠিকানা প্রকাশ করা হবে। যেকেউ সরাসরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিহতদের তালিকা সম্পর্কে তথ্য, প্রশ্ন বা সংশোধন প্রস্তাব করতে পারবেন। দ্রুত ও স্বচ্ছভাবে সেসব বিষয় যাচাই করা হবে বলেও বিবৃতিতে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

ইরানের ফরেনসিক মেডিসিন কর্তৃপক্ষ এবং নাগরিক নিবন্ধন সংস্থার তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই পদক্ষেপকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি অনুসরণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

  • সর্বশেষ