শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডে আঘাত হেনেছে দাবানল, সতর্কতা জারি

পরিস্থিতি এতটাই শঙ্কাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা।

দাবানলে জ্বলছে ভারত। রাজ্যটির বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। খবর এনডিটিভির।

সংশ্লিষ্ট সূত্রে জনা যায়, জানুয়ারি মাসের শুরু থেকেই  আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, এ বারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য ১ হাজার ৬০০-এর বেশি সতর্কবার্তা জারি করেছে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’।

পরিবেশবিদদের মতে,  জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে।

ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশও নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়