শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যস্বত্বভোগী ছাড়া ভারত থেকে সরাসরি ই–নিলামে কয়লা কিনতে পারবে বাংলাদেশ, ভুটান ও নেপাল

পিটিআই ও কোল ইন্ডিয়া বিজ্ঞপ্তি: প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলোর ভারতীয় ব্যবসায়ীদের ওপর নির্ভরশীলতা কমবে।

গতকাল শুক্রবার কোল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর ক্রেতারা কেবল ভারতীয় ট্রেডারদের মাধ্যমেই এই সংস্থার কয়লা সংগ্রহ করতে পারতেন। এখন থেকে ‘সিঙ্গেল উইন্ডো মোড অ্যাগনস্টিক’ (এসডব্লিউএমএ) ই-নিলাম প্রক্রিয়ায় তারা সরাসরি অংশ নিতে পারবেন। কোল ইন্ডিয়ার বোর্ড সম্প্রতি এই প্রকল্পের নিয়মে প্রয়োজনীয় সংশোধন এনেছে।

advertisement

সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিদেশি ক্রেতাদের জন্য এই নিলাম উন্মুক্ত করার মাধ্যমে কোল ইন্ডিয়া বিশ্ববাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে চাইছে। এতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।’

নতুন কাঠামো অনুযায়ী, বিদেশি ক্রেতাদের জন্য এককালীন রেজিস্ট্রেশন, ডিজিটাল বিডিং এবং অগ্রিম ইলেকট্রনিক পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (এফইএমএ) অনুযায়ী।

advertisement

এই আইন অনুযায়ী, নেপাল ভারতীয় রুপি অথবা মার্কিন ডলারে পেমেন্ট করতে পারবে। আর বাংলাদেশ ও ভুটান অর্থ পরিশোধ করবে মার্কিন ডলারে (মূল্যমান রুপিতে নির্ধারিত হবে)।

কোল ইন্ডিয়া চলতি অর্থবছরে ৯০০ মিলিয়ন টন কয়লা সরবরাহের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। তবে অর্থবছরের প্রথম নয় মাসে সংস্থার সরবরাহ গত বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমে ৫৪৪ দশমিক ৭ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। এই ঘাটতি পূরণ এবং উদ্বৃত্ত কয়লার সঠিক ব্যবহারের জন্য বিদেশি বাজার সম্প্রসারণের এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

এই ঘোষণার পরই ভারতের শেয়ার বাজারে কোল ইন্ডিয়ার শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। শুক্রবার লেনদেনের শেষে কোম্পানিটির শেয়ারের দাম ৬ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৪২৭ দশমিক ৯০ রুপিতে দাঁড়িয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

স্বচ্ছতা বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া। এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার জ্বালানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ