শিরোনাম
◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও) ◈ অনিয়ম আর দুর্নীতি হজ ব্যবস্থাপনায়, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ ◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০ ◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিলেন বিজেপি নেতা

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার ‘কটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনা ঘিরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম।

ভারতীয় গণমাধ্যম জানায়, মেগা নিলামে মুস্তাফিজকে উচ্চমূল্যে দলে ভেড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সঙ্গীত সোম। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত।’

শুধু সমালোচনাতেই থামেননি এ বিজেপি নেতা। শাহরুখকে ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কার্যকলাপের অভিযোগও তোলেন তিনি। তার ভাষায়, ‘দেশের মানুষ আপনাকে ভালোবেসে আজকের অবস্থানে এনেছে। কিন্তু সেই অর্থ দিয়েই আপনি দেশদ্রোহী কাজ করছেন। কখনও পাকিস্তানকে সহায়তার কথা শোনা যায়, আবার কখনও বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না।’

শাহরুখ খানকে ঘিরে রাজনৈতিক সমালোচনা বা বিতর্ক এর আগেও হয়েছে। তবে এবার সরাসরি ‘দেশদ্রোহী’ মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়