শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ: ভারতের সামরিক শক্তিতে নতুন মাত্রা

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে কেএ–৪ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তম উপকূলের কাছে।

ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের সমুদ্রভিত্তিক পরমাণু আঘাত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য কেএ–৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ২০২৪ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র—এই তিন মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিতসংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও দৃঢ় হলো।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার সামগ্রিক সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়