শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির ঘটনায় হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে বার্তা দিয়েছে তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগপ্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম তাকে জানান, বাংলাদেশি ছাত্রনেতা শরিফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, ভারতীয় পক্ষ বলেছে—হাদির মৃত্যুর জন্য তদন্ত শেষ হওয়ার আগেই ভারতকে দায়ী করা ঠিক নয়। ভারতীয় এক কর্মকর্তা বলেন, হাদির হত্যার পেছনে কারা জড়িত, তা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

advertisement

সূত্রগুলোর দাবি, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে, তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার পরনয়াদিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ একে অপরের কূটনীতিকদের ডেকে প্রতিবাদ জানিয়েছে, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

advertisement

মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ সময় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ এবং শিলিগুড়িতে একটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। সূত্র: কালবেলা

  • সর্বশেষ