শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টায় বিক্ষোভকারীরা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে হাইকমিশনের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দিল্লি পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রতিবেদন অনুযায়ী, হাইকমিশনের আশপাশের এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়। তা সত্ত্বেও কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন বলে জানায় এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক ছিল। হাইকমিশন ভবনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়।

এর আগে একই দিন ঢাকায় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ