শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন নাগরিককে সম্প্রতি আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা আটক করেন কারণ তিনি দেখতে কেবল 'সোমালির মতো'।
ওই মার্কিন নাগরিকের ভাষ্য অনুযায়ী, তিনি বারবার এজেন্টদের অনুরোধ করেছিলেন তার ডিজিটাল পাসপোর্ট আইডি দেখতে, কিন্তু তারা তা দেখতে অস্বীকৃতি জানান।

রাইখলিন-মেলনিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ওয়াও। মিস্টার মুবার্শির স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ডিএইচএস কর্মকর্তারা তার আইনি অবস্থান যাচাই করতে তার রিয়েল আইডি দেখতে সরাসরি অস্বীকৃতি জানান। বরং তারা তাকে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যান স্থানীয় আইসিই প্রসেসিং অফিসে, যাতে তার আঙুলের ছাপ নেওয়া যায় এবং তাদের সিস্টেমে তার তথ্য যাচাই করা যায়।

এর জবাবে কেটো ইনস্টিটিউটের অভিবাসন অধ্যয়ন বিভাগের পরিচালক ডেভিড জে. বিয়ার মন্তব্য করেন, এক সময় নাগরিকত্বের অর্থ ছিল।

এরপর বিয়ারের মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল এজেন্ট গ্রেগরি বোভিনো যাকে হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম ‘কমান্ডার-অ্যাট-লার্জ’ উপাধি দিয়েছেন এবং যাকে সম্প্রতি এক বিচারক শিকাগোতে বর্ডার প্যাট্রোলের বলপ্রয়োগ ও টিয়ার গ্যাস ব্যবহারের বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন,আইএনএ অনুযায়ী অভিবাসন সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। রিয়েল আইডি কোনো অভিবাসন নথি নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়