শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ বিমানবন্দর থেকে আটক করেছে। কলকাতার ডিজি রাজীব কুমার এই তথ্য নিশ্চিত করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শনিবারের ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে। তিনি লিখিত মুচলেকা দিয়েছেন যে শনিবারের দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।' তিনি স্বীকার করেন, অনেক দর্শকই ভেবেছিলেন মেসি হয়তো মাঠে নেমে খেলবেন এবং মেসি মাঠে যে সময় ছিলেন, সেটাও দর্শকদের কাছে কম মনে হয়েছে। সব মিলিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম জানান, 'এফআইআর দায়ের করা হচ্ছে, এক্ষেত্রে কোন ধারা দেওয়া হবে তা আমরা বিবেচনা করছি। বিশৃঙ্খলার ঘটনা সল্ট লেকে সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে।' তিনি আরও বলেন, ভক্তরা খুবই বাজে আচরণের শিকার হয়েছেন এবং পুরো ঘটনাটি ভালোভাবে তদন্ত করা হবে।

এর আগে, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। মাঠে বোতল ছোড়ার পাশাপাশি দর্শকরা ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়লে স্টেডিয়াম কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। মেসিকে দেখতে আসা অনেক সমর্থকই অভিযোগ করেন, তাদের সঙ্গে 'স্ক্যাম' করা হয়েছে। অনেক টাকা খরচ করেও আর্জেন্টাইন ফুটবলারকে একনজর দেখতে না পারার আক্ষেপ নিয়েই সমর্থকদের মাঠ ছাড়তে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়