শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ‘বাবরি মসজিদ’ নির্মাণে এক ব্যক্তির ৮০ কোটি টাকা দান

পূর্বে ঘোষিত হিসাবে, শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে, বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একই নামের একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন যে মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দেবেন।

সংবাদমাধ্যম টিভি৯ ও হিন্দুস্থান টাইমস বাংলা জানিয়েছে, বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হলে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। হাইকোর্ট থেকে সবুজ সংকেত মেলার পর কড়া নিরাপত্তার মধ্যে মহা সমারোহে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করা হয়।

advertisement

হুমায়ুন কবীর জানিয়েছেন, বাবরি মসজিদ তৈরি করতে প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে, যা সম্পূর্ণভাবে সংখ্যালঘু মুসলমানদের অনুদানে নির্মিত হবে। তিনি জোর দিয়ে বলেন, তিনি সরকারের থেকে কোনো টাকা নেবেন না, কারণ এতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে।

অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, “এক জন রয়েছেন, তিনি নাম ঘোষণা করতে বারণ করেছেন। আগামী ১ মাসের মধ্যে ৮০ কোটি টাকা আমার সংস্থাকে দেবে। টাকার কোনও অভাব হবে না।”

advertisement

বর্তমানে ২৫ বিঘার জমি হাতে রয়েছে হুমায়ুনের। এই বিশাল জায়গার মধ্যে কেবল মসজিদই নয়, তিনি ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড এবং মুসাফিরখানা নির্মাণেরও পরিকল্পনা করেছেন।

পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় এবং দলীয় লাইনের বাইরে যাওয়ায় হুমায়ুন কবীরকে আগেই তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে হুমায়ুনের এই উদ্যোগ তৃণমূলকে তীব্র বিড়ম্বনায় ফেলেছে।

advertisement

বিরোধী দলগুলো অভিযোগ করছে যে হুমায়ুন কবীর সংখ্যালঘু কার্ড খেলছেন, অন্যদিকে তৃণমূলের দাবি, হুমায়ুন সংখ্যালঘু প্রার্থীর বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।

  • সর্বশেষ