শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির মামলা থেকে বাঁচতে ইসরায়েলি প্রেসিডেন্ট হার্জোগের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার মুখোমুখি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিক ক্ষমার আবেদন জমা দিয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) জমা দেওয়া আবেদনে তিনি যুক্তি দিয়েছেন, ফৌজদারি মামলা তার শাসন ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে এবং ক্ষমা করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন। তবে তিনি এসব অস্বীকার করে আসছেন।

নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে বলেছেন, 'আমার আইনজীবীরা আজ প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি আবেদন পাঠিয়েছেন। আমি আশা করি দেশের মঙ্গল কামনাকারী যে কেউ এই পদক্ষেপকে সমর্থন করবেন।'

এদিকে, প্রেসিডেন্টের কার্যালয় চিঠিতি প্রকাশ করে বলেছে, অনুরোধটি গৃহীত হয়েছে। মতামত সংগ্রহের জন্য অনুরোধটি বিচার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়