শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৭৪, নিখোঁজ ৪২

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪২ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিএনপিবির প্রধান সুহারিয়ানতো বলেন, পুরো উত্তর সুমাত্রা প্রদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৪২ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি একক নামেই পরিচিত।

তিনি জানান, আরও ৩৫ জন মারা গেছেন আচেহ প্রদেশে এবং পশ্চিম সুমাত্রায় প্রাণহানি হয়েছে ২৩ জনের।

দেশজুড়ে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি এখনও জটিল হয়ে আছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

 

  • সর্বশেষ