শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব জলসীমায় একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে বাংলাদেশিসহ ১৯ জন আরোহী ছিলেন। 

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং দুর্ঘটনাস্থল থেকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ১৮ জন আরোহীকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।  

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী স্থানীয় একজন নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। এদের মধ্যে ১৫ জনই মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। বাকিদের মধ্যে ৩ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক।

advertisement

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় আরোহীরা পেরাক দ্বীপের জলসীমায় একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

কেদাহ ও পারলিস রাজ্য মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম রোমলি মুস্তাফা জানিয়েছেন, কেডি লেদাং সফলভাবে আরোহীদের শনাক্ত করে জীবিতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং নিহত ব্যক্তিকে পরবর্তী প্রক্রিয়ার জন্য জাহাজে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কেডি লেদাং টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছায়। জীবিত ১৮ জন আরোহীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নিহত বয়স্ক ব্যক্তির মরদেহ পরবর্তী তদন্তের জন্য রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে জীবিত উদ্ধারকৃত ১৮ জনকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং মালয়েশিয়ার নৌ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

অ্যাডমিরাল রোমলি মুস্তাফা এই সফল উদ্ধার অভিযানে দ্রুত পদক্ষেপ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

  • সর্বশেষ