শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১৮ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল গ্রহণ করবে ভারতের ‘হারানো উপজাতি’ বেনে মেনাশে ইহুদিদের

উত্তর-পূর্ব ভারতে ইহুদি-পরিচয়ে বসবাসরত কয়েক হাজার বেনে মেনাশে-কে পুনর্বাসনের পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, এটি একটি ‘গুরুত্বপূর্ণ এবং ইহুদিবাদী সিদ্ধান্ত’। 

গত রোববার ঘোষণা করা ইসরায়েল সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বেনে মেনাশে সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার ৮০০ সদস্যকে গ্রহণ করবে ইসরায়েল। 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম এবং মণিপুর রাজ্যে বসবাসরত এই মানুষদের পর্যায়ক্রমে উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ফলে গালিলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে কয়েক হাজার বাসিন্দা ওই অঞ্চল থেকে চলে গেছেন। 

নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ এবং ইহুদিবাদী’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে ইসরায়েলের উত্তরাঞ্চল শক্তিশালী হবে। 

ভারত থেকে বেনে মেনাশে জনগোষ্ঠীর ১,২০০ জনের প্রথম দলটি ২০২৬ সালেই ইসরায়েলে নেওয়া হতে পারে। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ