শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিন্ধু আবারও ভারতের অংশ হতে পারে—দাবি রাজনাথ সিংয়ের

ভারতের সীমান্ত বদলে যেতে পারে এবং প্রয়োজনে সিন্ধু অঞ্চল ভবিষ্যতে আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। এমন মন্তব্যই করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, আজ সিন্ধু অঞ্চল ভারতের অংশ না হলেও ভবিষ্যতে এ অঞ্চল আবারও ভারতে ফিরে আসতে পারে। দেশভাগ, সিন্ধু নদের সাংস্কৃতিক গুরুত্ব এবং কাশ্মির প্রসঙ্গ মিলিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভি

advertisement

১৯৪৭ সালের দেশভাগের পর সিন্ধু নদের পার্শ্ববর্তী এলাকা সিন্ধু প্রদেশ পাকিস্তানের অংশ হয়। তখন অন্যান্য অঞ্চলের মতো সেখানকারও অনেকেই ভারতের বিভিন্ন স্থানে চলে আসেন।

রাজনাথ সিং বলেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে এলকে আদভানির মতো প্রবীণ প্রজন্ম আজও ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতাকে মেনে নিতে পারেননি।

advertisement

তিনি বলেন, ‘আদভানি জি তার এক বইতে লিখেছেন, সিন্ধি হিন্দুরা বিশেষ করে তার প্রজন্মের মানুষ এখনো সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নেয়নি।’

রাজনাথ দাবি করেন, ‘শুধু সিন্ধুর মানুষই নয়, পুরো ভারতের হিন্দুরাই সিন্ধু নদকে পবিত্র মনে করে। এমনকি সিন্ধুর বহু মুসলমানও এটা বিশ্বাস করতেন। এ কথাটিও আদভানি-জির উদ্ধৃতি।’

advertisement

তিনি আরও দাবি করেন, ‘ভৌগলিকভাবে আজ সিন্ধু ভারতের অংশ না হলেও সাংস্কৃতিকভাবে এটি ভারতেরই অংশ। আর ভূখণ্ডের ব্যাপারে বলতে গেলে সীমান্ত বদলাতে পারে। কে বলতে পারে, একদিন সিন্ধু আবারও ভারতে ফিরে আসবে! সিন্ধু নদীকে যারা পবিত্র মনে করেন, সেই সিন্ধুর মানুষ যেখানেই থাকেন না কেন, তারা আমাদেরই মানুষ। তারা সবসময়ই আমাদেরই অংশ।’

এর আগে গত সেপ্টেম্বরে মরক্কোয় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে রাজনাথ সিং বলেন, কোনও আগ্রাসী পদক্ষেপ ছাড়াই পাকিস্তান-শাসিত কাশ্মির একসময় নিজ থেকেই ভারতের সঙ্গে যুক্ত হবে, কারণ সেখানকার মানুষই ‘দখলদারদের’ বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলতে শুরু করেছে।

তিনি বলেন, ‘পিওকে নিজেরাই ভারতের অংশ হয়ে আসবে। পিওকে-তে এই দাবিগুলো উঠতে শুরু করেছে। আপনারা স্লোগানও শুনেছেন নিশ্চয়ই।’

 

  • সর্বশেষ