শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দেয়াল নির্মাণ: ব্লু লাইন অতিক্রমের অভিযোগ আনল জাতিসংঘ

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক বছর পর লেবাননে জাতিসংঘ-নির্ধারিত ‘ব্লু লাইন’–এর কাছাকাছি দেয়াল নির্মাণ করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীরা এ কথা বলেন।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতিসংঘ শান্তিরক্ষীরা জানান, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু লাইন-এর কাছে দেয়াল নির্মাণ করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তি রক্ষা বাহিনী (ইউনিফিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়ারুনের দক্ষিণ-পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি-ওয়াল পরিদর্শন করে।

জরিপে নিশ্চিত করা হয়, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। জাতিসংঘের বাহিনীরা জানায়, এর ফলে ৪ হাজার বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড জনগণের জন্য দুর্গম হয়ে পড়েছে। ইসরায়েলকে দেয়াল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ