শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানালো ইইউ, যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান

লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইইউ'র পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেছেন, 'ইইউ ইসরায়েলকে ১৭০১ নম্বর প্রস্তাব এবং এক বছর আগে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমরা লেবাননের সকল পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।'

মুখপাত্র বলেন, 'সকল পক্ষেরই যুদ্ধবিরতি এবং এখন পর্যন্ত অর্জিত অগ্রগতি রক্ষার ওপর মনোযোগ দেওয়া উচিত।'

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে ক্রমবর্ধমান হামলার ধারাবাহিকতা আরও বাড়িয়েছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননের ভূখণ্ডে আক্রমণ এবং দখল অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়