শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের ইসফাহান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় তেহরান। এ ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ইরান কোনোভাবেই বন্ধ করবে না বলেও জানান তিনি। শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করব না। কোনো রাষ্ট্রই নিজেকে নিরস্ত্র করে না। যুদ্ধেও যা অর্জন সম্ভব নয়, তা আলোচনায়ও সম্ভব নয়।’

আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘অগ্রহণযোগ্য ও অসম্ভব শর্ত’ দিয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে আলোচনায় প্রস্তুত, তবে তা হবে পরোক্ষভাবে।’

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে যে কোনো আগ্রাসী পদক্ষেপের পরিণতি ভয়াবহ হবে।’ সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধ থেকে তেহরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি ইরানের ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আরাঘচির দাবি, এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে এবং প্রযুক্তি এখনও অক্ষত আছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানান, এখনও ইরানের হাতে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার দাবি করলেও আইএইএ বলছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতেই এখনও সংরক্ষিত রয়েছে অধিকাংশ ইউরেনিয়াম।

  • সর্বশেষ