শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস ভারতে মারা গেছেন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কনিকা বিশ্বাস ভারতে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার কলকাতা সংলগ্ন সল্টলেক অঞ্চলের মণিপাল হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কনিকা বিশ্বাস। গত কয়েক বছর ধরে পশ্বিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করতো তার পরিবার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানিয়েছেন, গতকাল তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যু একটা যুগের অবসান হলো।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে কনিকা বিশ্বাসের জন্ম। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি।

কনিকা বিশ্বাস ডলি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ