শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতি বাস্তবায়নে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আল-জাজিরা : গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় (অপারেশনাল) প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরই আইডিএফের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে- তারা হামাসের সঙ্গে জিম্মি-যুদ্ধবিরতি সমঝোতা চুক্তির অংশ হিসেবে গাজা ভূখণ্ড থেকে আংশিকভাবে সরিয়ে নিতে সেনা সদস্যদের প্রস্তুতি শুরু করেছে।

আইডিএফ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, “রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে, আইডিএফ চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে।”

প্রস্তুতির অংশ হিসেবে, সেনাবাহিনী জানিয়েছে, “তারা নিকট ভবিষ্যতে সামঞ্জস্যকৃত মোতায়েন লাইনগুলোতে সেনা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে।” 

  • সর্বশেষ