শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০২:৩০ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা: ট্রাম্পের আশাবাদী মন্তব্য

ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তির পর ইসরায়েল পুনরায় হামলা শুরু করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

advertisement

গাজা থেকে সব বন্দিদের মুক্তি দেয়ার পর ইসরাইল আবার যুদ্ধ শুরু করবে না, এ বিষয়ে আরব অংশীদারদের আপনি নিশ্চয়তা দিতে পারেন?

জবাবে ট্রাম্প বলেন, প্রাথমিক নিশ্চয়তা হলো— যদি এই চুক্তি সম্পন্ন হয়, আর বর্তমানে আলোচনাও চলছে, তাহলে আমরা সম্ভাব্য সবকিছু করব। আমাদের হাতে যথেষ্ট ক্ষমতা আছে এবং আমরা তা প্রয়োগ করব যেন সবাই চুক্তি মেনে চলে।

advertisement

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে কূটনৈতিকভাবে কাজে লাগানোর আহ্বান বহুদিন ধরেই জানিয়ে আসছেন মানবাধিকারকর্মীরা।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের যুদ্ধের খরচ প্রকল্পের হিসাব অনুযায়ী, গত দুই বছরে ইসরাইলকে সামরিক সহায়তা বাবদ প্রায় ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র।

advertisement

এদিকে, গাজা শান্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মিশরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে, শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৬ অক্টোবর) মিশরে চলা হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথমদিনের আলোচনা ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে বলে মিশরীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে আলজাজিরা।

আলোচনায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পাদনের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ইসরাইল। হামাসও কিছু প্রস্তাব মেনে নিয়েছে। তবে বেশ কয়েকটি বড় অমীমাংসিত বিষয় রয়ে গেছে।

 

 

  • সর্বশেষ