শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে অচলাবস্থা: এক বছরে তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, ইউরোপীয় বাজারের পতন

পার্সটুডে- নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এলিসি প্রাসাদ থেকে আজ সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করতে এলিসি প্রাসাদে এসেছিলেন সেবাস্তিয়ান লকর্নু। তিনি প্রায় এক ঘণ্টা এলিসি প্রাসাদে অবস্থান করেন।

advertisement

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি আজ সোমবার এলিসি প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে- ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুর পদত্যাগ গ্রহণ করেছেন।

পার্সটুডে জানিয়েছে, লকর্নু গতকাল নতুন যে মন্ত্রিসভা ঘোষণা করেন, তা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের বেশির ভাগ দলের পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠে। কারণ, লকর্নু তাঁর পূর্বসূরি বাইরুর ভেঙে দেওয়া মন্ত্রিসভা প্রায় অক্ষত অবস্থায় ফেরত আনেন। এর সমালোচনা করে দলগুলো নতুন মন্ত্রিসভাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেয়।

advertisement

এ নিয়ে এক বছরে ফ্রান্সে এটি তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ। এটা সেদেশে কঠিন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই পদত্যাগের প্রভাবে সোমবার ইউরোপীয় শেয়ার বাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা চলছে। দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

advertisement

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি আবারও ফ্রান্সের নেতৃত্বের দুর্বলতা এবং শাসন কাঠামোর ভঙ্গুরতা তুলে ধরেছে।

  • সর্বশেষ