শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'বসে থাকব না': ইউরোপকে পাল্টা জবাব ও পারমাণবিক হুঁশিয়ারি দিলেন পুতিন

সিএনএন ও রয়টার্স: রাশিয়াকে উসকানি দিলে ইউরোপকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্র ইস্যুতেও কড়া বার্তা দেন তিনি। একই সঙ্গে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্রসহায়তা এবং রাশিয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন পুতিন।

এছাড়া সতর্ক করে তিনি বলেন, ‌মস্কোর জ্বালানি সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগরপাড়ের শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে এমন কড়া বার্তা দেন পুতিন।

সব ন্যাটো দেশই এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণের ওপর নিবিড়ভাবে নজর রাখছি। আমরা শুনতে পাচ্ছি, তারা জার্মানির সেনাবাহিনীকে   আবারও ইউরোপের সবচেয়ে শক্তিশালী করতে চাইছে। এসব ঘটনা আমরা উপেক্ষা করতে পারি না। যদি কেউ সামরিক ক্ষেত্রে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, তাহলে আমরা বসে থাকব না।’ গত মাসে রাশিয়াকে ‘পেপার টাইগার’ বলে আখ্যা দেওয়ায় এদিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে পালটা প্রশ্ন ছুড়লেন পুতিন। পাশাপাশি যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে ভয়াবহ মাত্রায় নতুন এক উত্তেজনার অশুভ সূচনা হবে বলেও সতর্ক করেছেন তিনি। অনুবাদ: ইত্তেফাক 

  • সর্বশেষ