শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৫:০৫ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চুক্তি না হলে অভূতপূর্ব নরক’—ট্রাম্পের হুমকির মধ্যে হামাস আলোচনায় আগ্রহী

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস। শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে হামাসের একটি সূত্র।

ট্রাম্প রোববারের মধ্যে প্রস্তাবের জবাব দিতে বলেছিলেন। এর একদিন আগেই হামাস তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো।

advertisement

এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে যে তারা দখলদার বাহিনীর সব বন্দিকে- জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে। এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে।

এতে আরও জানানো হয়, বন্দি বিনিময়ের বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত হামাস।

advertisement

এছাড়া সংগঠনটি ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি স্বতন্ত্র (টেকনোক্র্যাট) সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থন থাকবে।

এর আগে, শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় রাত ১০টা) এর মধ্যেই চুক্তি করতে হবে। যদি এ প্রস্তাব গ্রহণ না করা হয় তবে হামাসের ওপর ‘অভূতপূর্ব নরক নেমে আসবে।’

advertisement

 

  • সর্বশেষ